Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাটোরের সিংড়ায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্য

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করেছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শায়ল গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার সকালে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের শায়ল গ্রাম থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ননী গোপাল কুণ্ডু (৭০) এবং তার স্ত্রী চিত্রা কুণ্ডু। ননী গোপাল একজন প্রাক্তন সেনা সদস্য এবং তিনি ঠিকাদারীর সঙ্গে যুক্ত ছিলেন।

সিংড়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, ননী গোপালের লাশটি হাত-পা পেছন থেকে রশি দিয়ে বাঁধা অবস্থায় শোবার ঘরে পড়ে ছিল। আর তার স্ত্রীর লাশটি পড়েছিল বাড়ির বাইরের টিউবওয়েলের কাছে। তার মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল।

Leave A Reply

Your email address will not be published.