Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাবুর ভাষায় যে ধরনের প্রশ্ন বন্ধ করা উচিত

b-8
বিনোদন ডেস্ক:
সব সময়ই বেছে কাজ করার পক্ষপাতী টাবুকে এবার দেখা যাবে ‘হায়দার’ সিনেমাতে শহীদ কাপুরের মায়ের চরিত্রে। সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করলেও এখনো বিয়ের নামটিও নিচ্ছেন না তিনি। তার সমসাময়িক প্রায় সব অভিনেত্রীই বিয়ে করে সংসারী হয়ে গেছেন সেই কবে, অনেকেই আবার কয়েক সন্তানের মাও হয়েছেন। তার পরও টাবু নির্বিকার বিয়ে নিয়ে। কিন্তু কেন? এখনো এমন কোনো সাক্ষাৎকার নেই যেটিতে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়নি। তবে প্রতিবারই কায়দা করে এড়িয়ে যান তিনি। তবে এবার সাংবাদিকরা তাকে চেপে ধরলে আর চুপ থাকতে পারেননি এই গুনী অভিনেত্রী। কী বলেছেন বলিউডের এই অভিনেত্রী? তবে শুনুন। সম্প্রতি এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে টাবু বলেন, ‘আর কত বছর এই প্রশ্ন আমাকে করা হবে আমি জানি না। শুধু আমাকেই নয়, সালমান খানকেও এই প্রশ্ন করা বন্ধ করা উচিত, সিরিয়াসলি। বিয়ে একটা স্বাভাবিক বিষয়, যদি তেমন কিছু হয় তবে অবশ্যই সেটা সবাই জানবে, এ নিয়ে বারবার প্রশ্ন করে বিরক্ত করার তো কারণ দেখি না। তিনি আরও বলেন, এটি তারকাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কাজে এমন প্রশ্ন করে তারকাদের বিব্রত না করাই শ্রেয়। কাজেই আমি মনে করি এ ধরনের প্রশ্ন বন্ধ করা উচিত।

Leave A Reply

Your email address will not be published.