Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বরিশালে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

বরিশাল : বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত সদস্য নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন হিজলার বাউসিয়া গ্রামের মো. হানিফ, খুলনা জেলার গোবিন্দপুর গ্রামের মো. মিরাজ ও বরিশালের বড়জালিয়া গ্রামের মো. হারুন। রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, আনুমানিক রাত ২টার দিকে ১০-১৫ জন ডাকাত ট্রলারযোগে বাহেরচরের ঘাটে আসে। বিষয়টি টের পেয়ে যায় স্থানীয় জনগণ।

একপর্যায় মসজিদের মাইকে বিষয়টি প্রচার করলে স্থানীয়রা ছুটে আসে। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে ওই তিন ডাকাত সদস্য নিহত হন।

পরে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান।

Leave A Reply

Your email address will not be published.