তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক : শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা।
তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা প্রত্যেকে একটি করে জয় পেয়েছে। ফলে আজ যারা জিতবে, তার সিরিজ জয় করবে। এই ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিস মরিসের পরিবর্তে মরনে মরকেলকে একাদশে নিয়েছে।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
দ. আফ্রিকা একাদশ : হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবট ও মরনে মরকেল।