Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চেন্নাইয়ের হয়ে মাঠে নামবেন মাতেরাজ্জি

s-15
স্পোর্টস ডেস্ক:
২০০৬ জার্মানি বিশ্বকাপে জিনেদিন জিদান ঢুস মারায় রাতারাতি বিখ্যাত হয়ে যান মার্কো মাতেরাজ্জি। সেই তাকে এবার দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে। যে দলটির অন্যতম মালিক আবার বলিউড তারকা অভিষেক বচ্চন। প্রথমে তারা চেষ্টা করেছিল ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোকে দলে ভিড়াতে। কিন্তু তিনি মেক্সিকোর একটি ক্লাবে সই করায় সেটা আর সম্ভব হয়ে উঠেনি। চেন্নাই তাই রোনালদিনহোর বিকল্প হিসেবে দুই বছরের জন্য চুক্তিতে সই করালো মাতেরাজ্জিকে। মাঠে খেলার পাশাপাশি কোচের ভূমিকাতেও থাকবেন তিনি। মাতেরাজ্জি ইন্টার মিলানের হয়ে পাঁচ বার ইতালির লিগ শিরোপা জিতেছেন। এই ক্লাবের হয়ে তিনি সর্বশেষ মাঠে নামেন ২০১১ সালে। এবার যোগ দিলেন আইএসএলে। মাতেরাজ্জি কী পারবেন চেন্নাইকে শিরোপা উপহার দিতে?


Leave A Reply

Your email address will not be published.