Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও ছেলে নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের মুলিবাড়ীতে এ দুর্ঘনা ঘটে। নিহতরা হলো- বগুড়ার শেরপুর উপজেলার সিমলা সাতবাড়ীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল (৩৫), তার স্ত্রী মাহফুজা খাতুন (২৫) ও ছেলে মাশরাফি (৭)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে মোটরসাইকেলটি চাপা দেয়। গুরুত্বর অবস্থায় তিনজনকে উদ্ধারের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তিনজনই মারা যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave A Reply

Your email address will not be published.