Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১০

পীরগঞ্জ সংবাদদাতা,  রংপুর  :  রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাদারহাট নামক স্থানে রংপুর থেকে বগুড়াগামী দুটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, ঢাকা থেকে পোশাক-কর্মীদের নিয়ে আসা দুটি রিজার্ভ বাস রংপুরে যাত্রী নামিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারহাট নামক স্থানে একটি বাস আরেকটিকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসই গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আনন্দ সুপার পরিবহনের ড্রাইভার ও তার সহকারি নিহত হয়। অন্য গাড়িতে থাকা বগুড়াগামী ১০ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.