Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা শহরে ছোট ভাই রাহুল মিয়ার ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই রায়হান মিয়া (২৮)।  শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন রোড সরকারপাড়ায় (কাঠপট্টি) এ ঘটনা ঘটে। নিহত রায়হান সরকার পাড়ার নেহাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে রায়হান ও রাহুল দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।

রাতে বাড়ি ভাড়া ও সিএনজি চালিত অটোরিকশা বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রাহুল ক্ষিপ্ত হয়ে রায়হানকে এলোপাতারি ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা রায়হানকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.