Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২০২০ সালের মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হবে : অশোক সিংহাল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংহাল দাবি বলেছেন, ২০২০ সালের মধ্যে ভারত একটি হিন্দু রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে। এছাড়াও ২০৩০ সালের মধ্যে সারা পৃথিবীতে হিন্দুদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে বলেও তিনি দাবি করেছেন।

এসময় তিনি ভারতের মোদী সরকারের প্রশংসা করে বলেন, এর মধ্য দিয়ে ভারতের ৮০০ বছরের গোলামীর অবসান হয়েছে। শনিবার এই হিন্দুত্ববাদী নেতা বলেন, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের মাধ্যমে বিজেপির ক্ষমতায় আসার মধ্য দিয়ে ভারতে ‘বিপ্লবের সূচনা’ হয়েছে।

শনিবার এই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুসমা স্বরাজ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতারা উপস্থিত ছিলেন। আশোক সিংহাল বলেন, ‘২০১৪ সালে আমি তখন সাই বাবার আশ্রমে ছিলাম। বাবা আমাকে বলেন ২০২০ সালের মধ্যে ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। আর ২০৩০ সালে সারা বিশ্বে হিন্দুদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave A Reply

Your email address will not be published.