Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সমুদ্রে নেমে চিত্রনাট্যকার ফারুক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন চিত্রনাট্যকার ফারুক হোসেন। রবিবার বিকেলে বন্ধুদের নিয়ে কলাতলী রোড়ে প্যাঁচারদ্বীপ এলাকার সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

কক্সবাজার টুরিস্ট পুলিশের এসএসপি জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তত্পরতা চালাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সতর্কবার্তা দেয়ার পরও সমুদ্রে নামায় এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আবদুল মজিদ জানান, কয়েকজনকে উদ্ধার করে উপরে নিয়ে আসা হয়েছে। কিন্তু ফারুক হোসেনকে এখনো পাওয়া যাচ্ছে না। উদ্ধার তত্পরতা চলছে।

Leave A Reply

Your email address will not be published.