Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

উকুনের সমস্যা থেকে চিরকাল মুক্ত থাকুন!

রকমারি ডেস্ক:
উকুনের সমস্যা কতোটা বিব্রতকর এবং যন্ত্রণাদায়ক তা ভুক্তভুগিরাই বেশ ভালো বোঝেন। মাথায় সব সময় চুলকোনি, কালো চুলে ছোট ছোট উকুনের সাদা ডিম খুবই বিরক্তিকর সমস্যা। অনেকের ধারণা মাথায় উকুন হওয়ার অর্থ মানুষটি অপরিষ্কার, যার কারণে অনেকেই বিব্রত বোধ করতে থাকেন। আর উকুনের সমস্যা একবার শুরু হলে একেবারেই পিছু ছাড়তে চায় না। উকুন নাশক শ্যাম্পু ব্যবহারে অনেকেরই চুল পড়ে অর্ধেক হয়ে যায়, কারণ উকুন দূর করার জন্য অনেক ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। তবে খুবই সহজে প্রাকৃতিক উপায়েই উকুনের সমস্যা থেকে চিরকাল মুক্ত থাকতে পারবেন। জানতে চান উপায়গুলো? চলুন জেনে নেয়া যাক।

১) রসুনের ব্যবহার
১০ কোয়া রসুন নিন। ভালো করে খসা ছাড়িয়ে গ্রাইন্ড করে বা বেটে নিন। এতে যোগ করুন ২ চা চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে মাথার ত্বকে ভালো করে ঘষে লাগিয়ে নিন। চুলের গোঁড়ার কোনো অংশ বাদ দেবেন না। এভাবে ৩০ মিনিট পেস্টটি চুলে লাগিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানিতে চুল ধুয়ে নিন। খুবই হালকা গরম পানি ব্যবহার করবেন। সপ্তাহে ৩ দিন এই পদ্ধতিটি ব্যবহার করুন। উকুনের সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাবে এবং মাথার ত্বকের অন্যান্য সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন।

২) মেয়োনেজের ব্যবহার
মেয়োনেজ শুধু খেতেই সুস্বাদু নয়, এটির রয়েছে উকুন তাড়ানোর অসাধারণ গুণ। পুরো চুলে এবং মাথার ত্বকে ভালো করে মেয়োনেজ লাগিয়ে নিন। এরপর চুল ভালো করে শাওয়ার ক্যাপ বা অন্য কিছু দিয়ে বেধে ঘুমুতে চলে যান। সকালে উঠে সমপরিমাণ ভিনেগার মেশানো পানিতে চুল ধুয়ে নিন ভালো করে। এরপর স্বাভাবিকভাবে চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে নিন। ধোয়ার সময় আলতো করে চিরুনি চালিয়ে দিন। এই পদ্ধতিতে উকুন তো দূর হবেই সেই সাথে চুলের সাথে আটকে থাকা সাদা উকুনের ডিম যা খুবই বিব্রতকর তাও নিমেষে দূর হয়ে যাবে। সপ্তাহে মাত্র ২ বার ব্যবহারেই ভালো ফলাফল পেয়ে যাবেন।

Leave A Reply

Your email address will not be published.