Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৫

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে বাসচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আগুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক, তার মেয়ে রোজিনা খাতুন, ছেলে এবং ছেলের স্ত্রী। নিহত অটোরিকশাচালক আরমান সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে পারিবারিক সংঘর্ষে আহত রোজিনা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রীকে নাকের চিকিৎসা করাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। চিকিৎসা শেষে রোজিনাকে নিয়ে বাড়ি ফেরার পথে রাত পৌনে ১টার দিকে মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় নারায়ণগঞ্জ থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহণের একটি যাত্রিবাহী বাস তাদের বহনকারী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রী, তার বাবা, ভাই ও ভাবি নিহত হন। গুরুতর আহত অটোরিকশাচালক দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক মারা যান। অপরজন এখনো চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করেছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, একই স্থানে গত রোববার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ যাত্রী নিহত এবং ৫৫ যাত্রী আহত হন।

Leave A Reply

Your email address will not be published.