ক্রিস গেইল পিঠে অস্ত্রোপচার করতে যাচ্ছেন
গত দুই বছর যাবত পিঠের ব্যথাটা বেশ ভুগাচ্ছে গেইলকে। ব্যথা নিয়ে আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের ঘরোয়া আসরে খেলা চালিয়ে গিয়েছেন তিনি। কখনো ইনজেকশন, আবার কখনো ওষুধ ব্যবহার করে ম্যাচও খেলেন তিনি। কিন্তু এখন আর পেরে উঠতে পারছেন না পিঠের ব্যথার সাথে। সাম্প্রতিক সময়ে ব্যথাটি বেশ পীড়া দিচ্ছে গেইলকে। তাই খুব শিগগিরই পিঠের অস্ত্রোপচারে যাচ্ছেন তিনি।
নিজের অস্ত্রোপচার সর্ম্পকে গেইল বলেছেন, খুব শিগগিরই পিঠের অস্ত্রোপচার করাতে যাচ্ছি আমি। ফলে দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে আমাকে। সুস্থ হবার জন্য আমার কিছু সময় প্রয়োজন। আশা করছি ডিসেম্বরে মাঠে ফিরতে পারবো।
বাংলাদেশেরপত্র/এডি/এ
