Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘ছাত্রলীগের নেতা-কর্মীদের আচরণ পরিবর্তন করতে হব’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “দেশকে বদলাতে হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের আচরণ পরিবর্তন করতে হবে। ডিজিটাল বাংলাদেশ ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের উপযোগী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।” শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের নেতাদের আমি বলব শুধু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ুন। তাহলে রাজনীতি কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ে শিখতে হবে না। মুজিব পরিবারকে জানুন। তাহলে সবকিছু শিখতে পারবেন।’ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সাংগঠনিক প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.