Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

জাকির হোসেন, পীরগঞ্জ :  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। হাসপাতাল সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় উপজেলার খীদ্রগরগাঁও গ্রামের মৃত আব্দুল্লা এর ছেলে মুনিরউদ্দীন (৬৫) গণীরহাট নামক এলাকায় রাস্তা পারাপারের সময় অপর দিক থেকে আশা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসিরা পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে, তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে । পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

Leave A Reply

Your email address will not be published.