Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। রবিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেবেন ।

মির্জা ফখরুল ইসলাম এ কথা নিশ্চিত করে জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা করবেন। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর যাবেন।

মির্জা ফখরুল ঘাড়ের নার্ভ ব্লকের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। টানা ৬ মাস ১০ দিন কারাবন্দি থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি জামিনে মুক্তি পান।

কারাবন্দি অবস্থায় তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। পরে উচ্চ আদালতের নির্দেশে তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের রিপোর্টের আলোকে আদালত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে জামিনে মুক্তি দেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.