Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টোকিওতে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওর একটি আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।রোববারের এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে এনএইচকে।
জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে’র খবরে বলা হয়েছে, বিমানে তিন জন আরোহী ছিলো।

এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। তবে খবরে বিস্তারিত আর কিছু না জানিয়ে বলা হয়েছে, টোকিও’র চোফু জেলার এক আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে তিনটি বাড়ি ও দুটি গাড়িতে আগুন ধরে যায়।

এ ছাড়া পাশ্ববর্তী বেশ কয়েকটি বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং বিমানের পিছনের অংশ পড়ে রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.