Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক বেবী মওদুদ এর মৃত্যু বার্ষিকী পালিত

SAMSUNG CAMERA PICTURES

জাকির হোসেন, পীরগঞ্জ প্রতিনিধি : সাবেক জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট সাংবাদিক, প্রধান মন্ত্রীর সহপাঠি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের পুত্রবধু এ.এন.মাহাফুজা খাতুন বেবী মওদুদ এর প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার সন্ধ্যা ৭ টায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক হাসান আলী ও সাংবাদিক বেবী মওদুদ এমপি ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌরমেয়র রাজিউর রহমান রাজু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কমান্ডার নুরুজ্জামান, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক বদরুল হুদা, সৈয়দপুর কলেজের অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, শিক্ষক প্রফুল্ল কুমার রায়, সাবেক কমিশনার সোলেমান আলী, ফাউন্ডেশনের সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক নূরনবী চঞ্চল, প্রেসক্লাব সদস্য, জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশেরপত্র/এডি/ এ

Leave A Reply

Your email address will not be published.