Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দুর্বল হয়ে চট্টগ্রাম অতিক্রম করছে কোমেন

komenউত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় কোমেন দুর্বল হয়ে চট্টগ্রাম অতিক্রম করছে।

জানা গেছে, কোমেন উত্তর দিকে সরে গিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কিছুটা দুর্বল হয়ে সন্দ্বীপের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে।

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পর আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় কোমেন চট্টগ্রাম ও এর আশপাশের উপকূলীয় অঞ্চলের ৫৪ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অতিক্রম করছে। এটি অতিক্রম করতে ২ থেকে ৫ ঘণ্টাও লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Leave A Reply

Your email address will not be published.