Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নড়াইলে নিসচার র‌্যালি ও চালকদের প্রশিক্ষণে কর্মশালা

01
ব্ক্তব্য রাখছেন নিশচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন

নড়াইল প্রতিনিধি ; সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতায় নড়াইলে রোববার র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা), এলজিইডি ও এসআরআইআইপির উদ্যোগে বেলা ১১টায় শহরের রূপগঞ্জ মুচিপোল চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে ৩ কিঃ মিঃ সড়ক প্রদক্ষিন করে নড়াইল শিল্পকলা একাডেমি চত্তরে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ কররেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সিভিল সার্জন ডা: সুব্রত কুমার সাহা, এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস, নিসচা জেলা শাখার আহবায়ক লে. কর্নেল (অব:) সৈয়দ হাসান ইকবাল, সদস্য সচিব সৈয়দ খায়রুল আলম প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র রিপোর্টার উজ্জ্বল রায়, সাংবাদিক ইমরান হোসেন, অনলাইন মিডিয়ার সাংবাদিক মোঃ হিমেল মোল্যা সহ আরও অনেকে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাড়ি ‘চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশেরপত্র/এডি/এ

 

Leave A Reply

Your email address will not be published.