Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আহত ১০

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহলের কালিরহাটে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে ১০ আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, রোববার দুপুর ২ টার দিকে রাষ্ট্রীয় ভাবে ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলনের জমিতে ওবাইদুলসহ তার লোকজন বেড়া দিতে গেলে সিরাজ গ্রুপের লোকজন বাধা দেয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় উভয় গ্রপের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সিরাজ ও তার দুই ছেলে আবুল কালাম আজাদ ও আনিছুর রহমানকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঐ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কালিরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সিরাজ উদ্দিন, ওবাইদুলের পিতা মৃত আব্দুল আউয়ালের নিকট থেকে ১৫ শতক জমি কিনে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছিল। এই জমি নিজের দাবি করে ওবাইদুলসহ তার লোকজনসহ বেড়া দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.