Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি: আপিলের শুনানি ১৬ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি ১৬ আগস্ট ধার্য করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যর বেঞ্চ এই দিন ধার্য করেন। আবেদনের পক্ষে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট এএফএম মেসবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা আবেদনের ওপর আপিলের শুনানি জন্য আদালত ১৬ আগস্ট দিন ধার্য করেছেন। গত ৮ জুলাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ চেয়ে শিক্ষার্থীদের করা রিট আবেদন খারিজ করে দেয় হাইকোট।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.