Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৌদিতে মসজিদে বোমা হামলায় নিহতদের মধ্যে ৪ বাংলাদেশী

সৌদিতে বৃহস্পতিবারের বোমা হামলায় চার বাংলাদেশি নিহত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় নিহতদের অন্তত চারজন বাংলাদেশি বলে জানা গেছে। নিহত বাংলাদেশিরা হলেন আফাজ উদ্দিন, মো. জীবন, মইনুল মৃধা ও বেলাল হোসেন। এদের মধ্যে আফাজ উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুরে, আর জীবনের বাড়ি কুমিল্লায়। কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার নাম চান মিয়া এবং তিনি দিনাজপুরের বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য রিয়াদে নেয়া হয়েছে। হতাহতদের সবাই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলেও কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের আভা শহরের মসজিদে আইএসের ঐ বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হন।

Leave A Reply

Your email address will not be published.