Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজনীতিতে নামতে পারেন কিম কার্দেশিয়ান

কিম কার্দেশিয়ান এবার রাজনীতিতে

বিনোদন ডেস্ক  : রাজনীতিতে নামতে পারেন মার্কিন টিভি তারকা কিম কার্দেশিয়ান। এমনি গুঞ্জন হলিউডের চারদিকে। সেই খবরে রাজনৈতিক বিশ্লেষকরা আনন্দিত। তাদের ধারণা রাজনীতিতে আসলে সাফল্য পাবেন কিম।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে তার সেলফি দেখেই মূলত এই খবর ছড়াচ্ছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হিলারির সঙ্গে সেলফি তোলেন কিম কার্দাশিয়ান। সঙ্গে ছিলেন স্বামী কেন ওয়েস্ট। সাবেক ফার্স্টলেডির সঙ্গে প্রত্যাশার চাইতে অনেক বেশি সেলফি তোলেন এ তারকা। পরে এক টুইট বার্তায় কিম বলেন, ‘আমি আমার সেলফি পেয়েছি! তার বক্তব্য এবং দেশের প্রতি তার লক্ষ্য আমার খুব পছন্দ হয়েছে।’

টুইটের শেষে ‘হিলারি ফর প্রেসিডেন্ট’ লিখে হ্যাশট্যাগও দেন কিম।

উল্লেখ্য, শুধু সেলফিই নয়, বৃহস্পতিবার স্বামীর সঙ্গে হিলারির জন্য একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানেও যোগ দেন কিম। আরেক মার্কিন টিভি ব্যক্তিত্ব ক্রিস জেনারও সেখানে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.