Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

bru News  10 08 2015

তপন কুমার রায়, বেরোবি থেকে ।। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলতি মৌসুমে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ক্যাম্পাসে গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদদ), উপাচার্যের সহধর্মিনী মিসেস গুলনাহার নবী, সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের সহকারী পরিচালক আব্দুস সামাদ প্রধান, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো’র রিজিওনাল ম্যানেজার ফেরদৌস করিম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সংগঠন ‘সবুজের পথে’ এর সদস্যবৃন্দ এবং বেরোবিসাসের নেতৃবৃন্দ।

এসময় ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের জন্য সকলকে বৃক্ষরোপন কার্যক্রমে অংশ গ্রহন ও বৃক্ষের প্রতি যত্মবান হওয়ার আহবান জানান উপাচার্য। এবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাসে অন্তত দুই হাজার ফলজ, বনজ এবং ওষুধী গাছ লাগানো হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.