Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

একনেকে ২ হাজার ৩’শ ৮৪ কোটি টাকার ৭টি প্রকল্পের অনুমোদন

একনেকে ২ হাজার ৩'শ ৮৪ কোটি টাকার ৭টি প্রকল্পের অনুমোদন

২০টি ড্রেজার সংগ্রহ প্রকল্পসহ ২ হাজার ৩’শ ৮৪ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই অনুমোদন দেয়া হয়। প্রকল্প সাতটির মধ্যে ৬টি নতুন এবং ১টি সংশোধিত প্রকল্প। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অন্য প্রকল্পের মধ্যে রয়েছে গোদাগাড়ী-আমনুরা-নাচল-পার্বতীপুর-আড্ডা সড়ক উন্নয়ন, রংপুর সিটি করপোরেশনের উন্নয়ন, সোনাহাট স্থল বন্দর উন্নয়ন ও বিজিবি সদর দপ্তরে ১৫ তলা বিশিষ্ট ২টি আবাসিক ভবন নির্মাণ প্রকল্প।

Leave A Reply

Your email address will not be published.