Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

২০১৯’র নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে-সৈয়দ আশরাফুল

হাসিনার অধীনেই হবে'বাংলাদেশে এই মুহূর্তে কোনো মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই। ২০১৯ সালের জাতীয় নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের। মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে ১৫ আগষ্টকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

সেসময় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে জন্মদিন পালন না করারও আহবান জানান তিনি।

আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ উপস্থান করেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড.শরীফ এনামুল কবির।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সাবেক এমপি বেনজীর আহমেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে।

Leave A Reply

Your email address will not be published.