রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গঙ্গাচড়া সংবাদদাতা, রংপুর : রংপুরের গঙ্গাচড়ায় বুধবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন পথচারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলকোন্দ মাদ্রাসা পাড়া এলাকায়। এঘটনায় এলাকাবাসী ঘাতক চালক ও পিকআপ ভ্যান আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরের দিকে বড়বিল সরদার পাড়া এলাকার মজিবারের পুত্র মামুন মিয়া (২৫) তার শশুর বাড়ী কোলকোন্দ মাদ্রাসা পাড়া এলাকায় আসতেছিল। সে রাস্তা পাড় হবার সময় বড়বিল যাওয়ার পথে একটি সাবান কোম্পানির পিকআপ ভ্যান যার নং- কুষ্টিয়া ম-১১০০৪২ তাকে ধাক্কা মারলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। চালক জাহাঙ্গীর আলম রংপুুরের পান্ডার দিঘি এলাকার আবুল কাশেমের ছেলে।