Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সেই অ্যাওয়ার্ডস গ্রহণ করলেন এরশাদ

সেই অ্যাওয়ার্ডস গ্রহণ করলেন এরশাদলাইফটাইম অ্যাচিভমেন্ট অন ইউনিভার্সাল কারেজ অ্যান্ড হিরোইজম’ ক্যাটাগরিতে তৃতীয় বার্ষিক গ্লোবাল অফিসিয়ালস অব ডিগনিটি (গড) অ্যাওয়ার্ড গ্রহণ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘উই কেয়ার ফর হিউম্যানিটি’এ বছর তাদের তৃতীয় বার্ষিক গ্লোবাল অফিসিয়ালস অব ডিগনিটি (গড) অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান গত ৫-৭ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএন প্লাজায় অনুষ্ঠিত হয়। সংস্থাটি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের পাশাপাশি এ বছর ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অন ইউনিভার্সাল কারেজ অ্যান্ড হিরোইজম’ ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করে। বিশ্বের ২৫ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে এ পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হলেও অজ্ঞাতকারণে তিনি যুক্তরাষ্ট্রে যাননি। তবে কোন বিষয়ে সাবেক এই রাষ্ট্রপতিকে পুরস্কার দেওয়া হয় সে বিষয়ে জাপার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এ ছাড়া সংস্থাটির কে বা কারা এ পুরস্কার এরশাদের কাছে হস্তান্তর করেছেন তাদের নামও উল্লেখ করা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.