Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দপুরে ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে চার পুলিশ সদস্য নিহত

Soyodpur Nilphamari news 15 08 2015

মাহবুব হাসান মুকুল, সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঢেলাপীর রেলক্রসিংয়ে পুলিশের পিকআপ ভ্যানকে চলন্ত ট্রেন ধাক্কা দিলে এতে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, সৈয়দপুর থানার কনস্টেবল শামসুল হক, মাইদুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফারুক হোসেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় নয়জন পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাত ১১.১৫ মিঃ এ ঘটনা ঘটে। জেলার ডোমার উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন স্টেশন চিলাহাটি থেকে নীলসাগর ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। মাঝ পথে ঢেলাপীর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারী থেকে ঢাকা যাওয়ার পথে ঢেলাপীর নামক রেলক্রসিং অতিক্রম করার সময় নীলসাগর ট্রেনের সঙ্গে ধাক্কা খায় সৈয়দপুর থানা পুলিশের একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলে ভ্যানে থাকা এক পুলিশ সদস্য নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়। আর রাত পৌনে ২টার দিকে কনস্টেবল শরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

Leave A Reply

Your email address will not be published.