Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কেরানীগঞ্জে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

image_259050.a

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন আগুনে দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন মো. রিপন (৩৫), তাঁর স্ত্রী মলিতা বেগম (২৫), রিতা (১৫), মনির (১০) এবং আব্দুল গণি (৫)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, টিলাবাড়ি এলাকায় মো. রিপনের বাড়ির পাশে বিদ্যুতের তার রয়েছে। রাতে সেই তার থেকে বিকট শব্দ পাওয়া যায়। এরপর তারা বাইরে বের হয়ে আগুন জ্বলতে দেখেন। এ সময় ঘুমন্ত অবস্থায় রিপনসহ তাঁর পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হন। ভোর ৫টার দিকে তাদেরকে উদ্ধার করে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

অগ্নিদগ্ধদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল। এ ছাড়া হাসপাতালের ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হকও এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.