Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৬

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৬

সিরিয়ার দক্ষিণাংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবারের এই হামলায় নিহত হয়েছেন ৬ জন। নিহতদের মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, সিরিয়ার দক্ষিণ প্রদেশের কম গ্রামের কাছে একটি গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা মারা হয়। এর পর ড্রোন হামলা চলে টানা ৩০ মিনিট।

সিরিয়া টিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলের দখলে থাকা গোলান প্রদেশে একজন সেনা অফিসার খুন হন। তার প্রতিশোধ নিতেই শুক্রবার হামলা চালানো হয়েছে। শেষবার ১৯৭৩ সালে গোলানে হামলা চালায় সিরিয়ার সেনা। তবে তার পর থেকে অঞ্চলটি ইসরায়েলের দখলে রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.