Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকিস্তানকে ভারতের কড়া হুঁশিয়ারি

পাকিস্তানকে ভারতের কড়া হুঁশিয়ারিজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের আগে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সাময়িক গৃহবন্দি করে পাকিস্তানের কাছে বৃহস্পতিবারই কড়া বার্তা পাঠিয়েছিলো ভারত।

সেই বার্তা অব্যাহত রেখে নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজকে হুরিয়ত নেতাদের বৈঠক না করার ‘পরামর্শ’ দিয়ে শুক্রবার ইসলামাবাদকে বার্তা পাঠিয়েছে নয়াদিল্লি। ওই বৈঠককে ‘অনুচিত’ বলেও মন্তব্য করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘আসন্ন ভারত সফরে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজের বৈঠক করা উচিত নয়। এটা উভয় দেশের (দুই দেশের সীমান্তবর্তী এলাকা) আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের লক্ষ্য এবং কর্মসূচি দু’টির পক্ষেই ক্ষতিকর।’

আগামী রোববার নয়াদিল্লিতে দু’দেশের এনএসএ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক আগে অবশ্য দু্’দেশের জম্মু-কাশ্মীর সীমান্তে বারবার সংঘর্ষ হয়েছে। এক বছর আগে এই হুরিয়ত নেতাদের সঙ্গে বৈঠকের জেরেই বৈঠক বয়কট করেছিলো নয়াদিল্লি।

হুরিয়তের সঙ্গে বৈঠককে ‘বহু দিন ধরে চলে আসা সাধারণ একটি বিষয়’ বলে পাকিস্তান বিষয়টিকে খাটো করতে চাইলেও কড়া মনোভাব বজায় রাখে ভারত।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রোববারের বৈঠকে শুধু সন্ত্রাস ইস্যুতে আলোচনা হওয়ার কথা। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সূত্রে জানানো হয়েছে, এনএসএ বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তোলা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.