Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শানুর নাচ তৌকীরের টেলিছবিতে

b-4a
বিনোদন ডেস্ক:
মণিপুরী নাচে পারদর্শী শানারেই দেবী শানু। নাচ দিয়েই সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু করেছিলেন তিনি। এখন আর নাচে তেমন সময় দেওয়া হয় না তার। কিন্তু ভবিষ্যতে এ নিয়ে কিছু করার ইচ্ছে ঠিকই আছে শানুর। আসছে কোরবানির ঈদে দেখা যাবে তার মনিপুরী নৃত্য। তবে কোনো নাচের অনুষ্ঠানে নয়, টেলিছবিতে। নাম ‘অদ্ভুত আঁধারে’। লিখেছেন ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এতে শানুর সহশিল্পীও তিনি। এতে শানুর চরিত্রটি নিঃসঙ্গ এক মেয়ের। বিভিন্ন চরিত্র কল্পনা করে তাদের পুতুল তৈরি করে মেয়েটি। পুতুলের সঙ্গে সারাক্ষণ একা একা গল্প করে সময় কাটে তার। সম্প্রতি পুবাইলে এর দৃশ্যধারণ হয়েছে। আরও অভিনয় করেছেন রাজিব সালেহীন, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। আসছে কোরবানির ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিছবিটি। শানু বললেন, ‘নাচের প্রতি আমার ভালোবাসার কথা প্রায় সবাই জানেন। এখন আর নাচ করা হচ্ছে না তেমন। নাটকের প্রয়োজনে হলেও মণিপুরী নাচ করতে পারলাম। এজন্য আমি অনেক খুশি।’

Leave A Reply

Your email address will not be published.