Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু

কানাডায় বিমান বিধ্বস্ত

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে চার ব্রিটিশ নাগরিকসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। রোববার রাজধানী কুইবেকের একটি প্রত্যন্ত অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। কানাডার যুক্তরাজ্য দূতাবাসের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার কুইবেকের একটি বিমানবন্দর থেকে নৌবাহিনীর ওই বিমানটি দেশটির সেইন্ট লরেন্সের দিকে যাচ্ছিল। যাত্রা শুরুর মাত্র বিশ মিনিট পর বিমানটি একটি প্রত্যন্ত জঙ্গলে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ছয় জন নিহত হয়েছে। এদের মধ্যে চার ব্রিটিশ নাগরিক রয়েছে বলে কানাডার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

খারাপ আবহাওয়ার কারণে বিমানটির উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিমান বিধ্বস্তের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.