Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুজরাটে চাকরির কোটা নিয়ে বিক্ষোভ-সংঘর্ষ; কারফিউ জারি

কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে শিক্ষা ও চাকরিতে বিশেষ কোটার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভ সামাল দিতে সেখানে কারফিউ জারি করা হয়েছে। এদিকে বিক্ষোভকারীদের ডাকে গুজরাটে আজ সকাল থেকে চলছে অবরোধ। গুজরাটের মূল শহর আহমেদাবাদ কার্যত অচল হয়ে পড়েছে। চাকরি ও শিক্ষা ক্ষেত্রে অধিক সুযোগ নিশ্চিত করার কোটার দাবিতে ভারতের গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের তিন লাখের বেশি মানুষ গতকাল মঙ্গলবার বিক্ষোভ করে।   শিক্ষা ও চাকরিতে কোটার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের প্রায় ৩ লাখ মানুষ আহমেদাবাদে বিক্ষোভ করে মঙ্গলবার। আহমেদাবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ২২ বছর বয়সী হার্দিক প্যাটেল। নিম্ন বর্ণের কয়েকটি গোষ্ঠীসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলে এই বিক্ষোভ কর্মসূচি সহিংস রূপ ধারণ করে। সহিংস বিক্ষোভ সামাল দিতে আহমেদাবাদ ও সুরাটের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এছাড়াও সহিংসতার আশঙ্কায় রাজ্যের বিভিন্ন এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.