Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ায় আইএসের সঙ্গে বিরোধী গোষ্ঠীর সংঘর্ষে ৫২ জনের মৃত্যু

সংঘর্ষে ৫২ জনের মৃত্যুসিরিয়ার আলেপ্পোয় বিভিন্ন ইসলামপন্থি বিদ্রোহী-জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের সংঘর্ষে ৫২ জন নিহতের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এই তথ্য জানিয়েছে।

এসওএইচআর জানিয়েছে, বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় এই সংঘর্ষে আইএসের ১২ জন সদস্য নিহত হলেও প্রতিপক্ষ অন্য গোষ্ঠীগুলোর কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।

আলেপ্পোর উত্তরাঞ্চলীয় মারে শহরে বৃহস্পতিবার সকালে আইএস একটি গাড়িবোমা হামলা চালায় বলে খবরে প্রকাশ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মারে, হারজালা এবং দালহা শহরের আশপাশের গ্রামগুলোতেও লড়াই চলছিল।

Leave A Reply

Your email address will not be published.