Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ওকাউনিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

kawnia foot bollকাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় দু’গ্র“পের চারটি দল অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু গোল্ডকাপে দরিমদন মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব নাজিরদহ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলায় ১-০ গোলে দরিমদন মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। বঙ্গমাতা গোল্ডকাপে দরিমদন মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলায় ড্র হলে ট্রাইব্রেকারে ৪-৪ গোল হলে, পরে গোল্ডেন গোলে ১-০ গোলে দরিমদন মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রেষ্ঠ গোলদাতা শাকিল আহমেদ ও শ্রেষ্ঠ খেলোয়াড় মহুবর রহমান এবং বঙ্গমাতা গোল্ডকাপে শ্রেষ্ঠ গোলদাতা হাফিজা ও শ্রেষ্ঠ খেলোয়ার উম্মে কুলসুম নির্বাচিত হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আ. রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, রকিবুল হাসান পলাশ, অফিসার ইনচার্জ রেজাইল করিম, সহকারী শিক্ষা অফিসার রনবীর কুমার রায় নায়েক, নিখিল চন্দ্র রায়, সাংবাদিক সারওয়ার আলম মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। উক্ত খেলায় শত শত দর্শকের সমাগম ঘটে।

Leave A Reply

Your email address will not be published.