Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

kurigramকুড়িগ্রাম প্রতিনিধি:
‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্য বিষয়কে পুঁজি করে কুড়িগ্রাম উপকর কমিশনারের আয়োজনে কুড়িগ্রামে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ জেলা পরিষদ হলরুমে এই মেলার শুভ উদ্বোধন করেন।
উক্ত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের শ্রেষ্ঠ করদাতা ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রি’র সভাপতি চৌধুরী সফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সার্কেল-১৪, কুড়িগ্রাম-এর উপকর কমিশনার মোহাম্মদ কামরুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়কর বারের সভাপতি আলহাজ্ব এ্যাড. এ.কে.এম সফিকুল ইসলাম সান্টু, বারের সাধারণ সম্পাদক এ্যাড. নজির হোসেন ব্যাপারী, কুড়িগ্রাম সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো. শাহাজাহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইনকাম ট্যাক্স প্রাকটিশনার মো. আবুল বাশার।

Leave A Reply

Your email address will not be published.