Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাবিপ্রবি’র চার ছাত্রকে সাময়িক বহিষ্কার

download (5)সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার অভিযোগে চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে প্রক্টরিয়াল বডির আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়। তারা ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর দেয়া বর্ণনা অনুযায়ী ৪ ছাত্রকে শনাক্ত করে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন পরিসংখ্যান বিভাগের ধনিরাম রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবদুল্লাহ আল মাসুম, বন ও পরিবেশ বিভাগের আরিফুল ইসলাম এবং জাহিদ হাসান।

এর আগে, একই ঘটনায় সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সহ সম্পাদক অঞ্জন রায় এবং যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সবুজকে অব্যাহতি দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ সময় সংবাদকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে তাদের কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ অভিযোগ প্রমাণিত হলে তাদের ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Leave A Reply

Your email address will not be published.