Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তুরস্কের কয়লা খনিতে বিস্ফোরণ, হতাহত ৬২

তুরস্কের কয়লা খনিতে বিস্ফোরণ, হতাহত ৬২
আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের বার্তিন প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ এ দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ১১ জন। এ ছাড়া খনি থেকে আরও ৫৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে একজনের অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি জানিয়েছে, টিটিকে আমাসরা মুয়েসেস মুদুরলুগু নামের ওই খনিতে শুক্রবার বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। এর অর্ধেকই ৩০০ মিটারের বেশি গভীরে ছিলেন। শহরের গভর্নরের দপ্তর থেকে বলা হয়েছে, খনির অন্তত ৩০০ মিটার নিচে বিস্ফোরণ ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের সময় খনিতে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এদিকে বিস্ফোরণের কারণ উদঘাটনে স্থানীয় প্রসিকিউটর কার্যালয় তদন্ত শুরু করেছে।

তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতিহ দনমেজ বলেছেন, কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এক টুইট বার্তায় বলেছেন, আমাদের আশা, প্রাণহানি আর বাড়বে না। অন্য খনি শ্রমিকদের জীবিত উদ্ধার করা যাবে। পাশাপাশি দুর্ঘটনার বিচারিক তদন্ত করা হবে। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.