Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রূপের জাদুতে রণবীরকে বশ করবেন সানি!

ronobir-saniবিনোদন ডেস্ক: বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন সাবেক পর্নো তারকা ও অভিনেত্রী সানি লিওন।এ বার তাঁর ছলাকলায় রণবীর কপূরকে বশ করবেন লাস্যময়ী। পরিচালক কর্ণ জোহরের আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সানি। আর সেখানেই নাকি একেবারে পাশের বাড়ির মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। যিনি তাঁর রূপের আগুনে ভুলিয়ে রাখবেন রণবীরকে। সূত্রের খবর, সানির কথা ভেবেই চিত্রনাট্যে চরিত্রটি রেখেছেন পরিচালক।

বলিউডে এত বড় ব্যানারে এটাই হবে সানির প্রথম কাজ। যেখানে রণবীর কপূর, অনুষ্কা শর্মা, ঐশ্বর্যা রাই বচ্চনের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগও পাবেন তিনি। এক ইউনিট সদস্য জানিয়েছেন, ‘‘সানির কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই চরিত্রটার জন্য মুখিয়ে আছেন তিনি।’’

নায়ক রণবীর কপূর এবং অনুষ্কা শর্মাকে নিয়ে লন্ডনে প্রথম দফার শুটিংয়ের কাজ শুরু করবেন কর্ণ। তবে এই ছবি যে সানির জন্য একটি বড় পরীক্ষা হতে চলেছে তা নায়িকা নিজেও জানেন। ফিল্ম বিশেষ়জ্ঞদের মতে, এর মাধ্যমেই খুব ধীরে ধীরে বলিউডে নিজের জায়গাটা পাকা করে নেবেন সানি লিওন।

Leave A Reply

Your email address will not be published.