Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দাকোপে মাদকসহ সহদর দুই মাদক সম্রাজ্ঞী আটক

dacope khulna pic 08,09,15দাকোপ(খুলনা)প্রতিনিধি : ফেন্সিডিল,হিরোইনসহ দাকোপে সহদর দু’ মাদক সম্রাজ্ঞী আটক । ঘটনাটি ঘটেছে চালনা পৌরসভা বাজারে। সুত্র জানায়, মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোঃ সেরাজুল ইসলামের নেতৃত্ব একটি শক্তিশালি টিম চালনা পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় চালনা বাজারের বাসিন্দা মোঃ ইসাহাক শেখের দুই মেয়ে এলাকার চিহিৃত মাদক সম্রাজ্ঞী আসমা বেগম ও নাসিমা বেগমকে হাতে নাতে আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃপক্ষ তাদের ঘরে তল্লাসী চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম হিরোইন উদ্ধার করে। আটককৃতদের পরে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রনের পরিদর্শক হাওলাদার মোঃ সেরাজুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। স্থানীয় এলাকাবাসী জানায়,এ মাদক সম্রাজ্ঞী দুই বোন সুকৌশলে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে রাম রাজত্ব চালিয়ে আসছিলো। ইতি পূর্বে অপর মাদক সম্রাজ্ঞী আসমা বেগমকে বেশ কয়েকবার আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা মাদকসহ আটক করে জেল হাজতে প্রেরণ করলেও তারা বিভিন্ন কৌশলে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসায় মিলিত হন। ফলে এ সকল মাদক ব্যবসায়ির কারণে এলাকার যুব সমাজ আজ ধ্বংসের দোর গোড়ায় পৌঁছিয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.