Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সংসদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিল পাস

image_266299.ishwa‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন, ২০১৫’ সংসদে পাস হয়েছে। দায়মুক্তির বিধান রেখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য কম্পানি গঠনের বিধান সম্বলিত এই আইন পাস হয়। মঙ্গলবার রাতে দশম সংসদের সপ্তম অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলের ২৮ দফায় বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার বিষয়ে সরল বিশ্বাসে কোন কাজকর্মের জন্য সরকার, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্প পরিচালক, অন্য কোনও পরিচালক, পরামর্শক, উপদেষ্টা, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনও দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাবে না।

বিলের ১৯ দফায় বলা হয়েছে, কম্পানি, (১) সরকারের পূর্বানুমোদনক্রমে বা সরকার কর্তৃক উহাকে প্রদত্ত কোনও সাধারণ কর্তৃত্বের শর্তানুযায়ী- (ক) কম্পানির সকল বা যে কোনও উদ্দেশে পূরণকল্পে, বাংলাদেশের ভিতরে ঋণ গ্রহণ বা বৈদেশিক মূদ্রা সংগ্রহ করিতে পারিবে; (খ) কম্পানির মালিকানাধীন কোনও সম্পত্তি দায়বদ্ধকরণ বা বন্ধকের মাধ্যমে দফা (ক) এর অধীন গৃহীত ঋণের কোন অংশ জামানত রাখিতে পারিবে; (গ) বন্ড, ডিবেঞ্চার ও ডিবেঞ্চার-স্টক ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করিতে পারিবে। (২) সরকার তৎকর্তৃক উপযুক্ত পদ্ধতি এবং শর্তে কম্পানি কর্তৃক ইস্যুকৃত কোনও বন্ড, ডিবেঞ্চার বা ডিবেঞ্চার-স্টক এবং উহার সুদের পুনঃপরিশোধের জন্য গ্যারান্টি প্রদান করিতে পারিবে।

আইনে সরকারের পুর্বানুমোদনক্রমে ‘নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কম্পানি বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কম্পানি গঠনের জন্য বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই কম্পানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালন সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.