Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা

khaleda-ziaচিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে যেতে পারেন তিনি। গত মাসে চিকিৎসার জন্য তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও নানা কারণে যাওয়া হয়নি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন- বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হলেও এর রাজনৈতিক গুরুত্ব নিয়েই বেশি আলোচনা হচ্ছে। অবশ্য খালেদা জিয়ার লন্ডনের এই সফরকে ব্যক্তিগত সফর উল্ল্যেখ করে বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন বিএনপির শীর্ষ নেতারা।

এদিকে খালেদা জিয়ার লন্ডন সফরের কারণে পবিত্র কোরবানির ঈদের পর দুর্নীতির দুই মামলার হাজিরার তারিখ দেয়ার জন্য বিচারকের কাছে আবেদন করেছিলেন চেয়ারপারসনের আইনজীবীরা। তবে বিচারক ১৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, ওই তারিখে খালেদা জিয়ার আদালতে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। তার পক্ষ থেকে আইনজীবীরা আদালতে উপস্থিত থাকলেই হবে।

দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। ঈদের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে কয়েক দফা খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিত হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.