Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অন্ত্র থেকে হীরা উদ্ধার

oamond_bangkokথাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চোর সন্দেহে আটক এক চীনা মহিলার অন্ত্রে অস্ত্রোপচার করে তিন লক্ষ ডলার মূল্যের একটি হীরক খণ্ড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যাংককে দামি অলঙ্কারের একটি প্রদর্শনী থেকে ছয় ক্যারাটের হীরক খণ্ডটি চুরি করে তা পাচারের উদ্দেশ্যে ঐ মহিলাটি তা গিলে ফেলে।

চুরির সময় প্রদর্শনীর নিরাপত্তায় ক্যামেরায় তা ধরা পড়লে বিপত্তি তৈরি হয়। থাইল্যান্ড ত্যাগ করার সময় ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে তাকে আটক করা হয়। তার পুরুষ সহযাত্রীকেও আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ঐ মহিলা চুরির কথা বার বার অস্বীকার করে। কিন্তু এক্সরে করে দেখা যায় হীরক খণ্ডটি তার পাকস্থলী পেরিয়ে অন্ত্রের ভেতর রয়েছে।

বিভিন্ন ওষুধ খাইয়ে হীরক খণ্ডটি বের করার চেষ্টা ব্যর্থ হলে পায়ুপথে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ মহিলা এখন হাসপাতালে।

Leave A Reply

Your email address will not be published.