Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আলাস্কায় বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু

Alaskaযুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে বুধবার গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে।

বিমানটিতে ১০ জন আরোহী ছিলেন বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অপর দুইজনকে দুর্ঘটনাস্থলের কাছেই চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, ডিএইচসি-থ্রিটি টারবাইন ওট্টের বিমানটি উড্ডয়নের পরপরই আলাস্কার ইলিয়ামনা শহরের ইস্ট উইন্ড লেকে বিধ্বস্ত হয়।

উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, তিনজনের মৃত্যু হয়েছে। আলাস্কার একটি মাছধরার অঞ্চল ছিল বিমানটির গন্তব্য। নিহতরা সবাই আলাস্কার বাইরের অধিবাসী।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) মুখপাত্র ক্লিন্ট জনসন বলেন, বিমানটিতে অতিথি ছিলেন, গাইড ছিলেন এবং অবশ্যই ক্রুরাও ছিলেন।

বিমান বিধ্বস্তের কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.