Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে আরও একজনের মৃত্যু

মেহেরপুরমেহেরপুরের গাংনীতে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্টে সাহারুল ইসলাম (২৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
এর আগে উপজেলার চরগোয়ালগ্রামে বুধবার সকাল সাড়ে ৯ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩০) নামের এক কৃষক মারা গেছেন। সাহারুল ইসলাম গাংনীর বাওট গ্রামের বাজারপাড়া এলাকার অবিশ্বাস আলীর ছেলে ও সিঙ্গাপুর প্রবাসী। নিহত রফিকুল ইসলাম চরগোয়াল গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

নিহত সাহারুল ইসলামের বাবা অবিশ্বাস আলী জানান, বেলা সাড়ে ১২ টার দিকে নিজ ঘরে বিদ্যুতের সমস্যা হওয়ায় টেবিলের উপর দাঁড়িয়ে কাজ করছিলেন। হঠাৎ মাল্টিপ্লাগ থেকে একটি তার ছিঁড়ে সাহারুল ইসলামের মাথার ওপর পড়লে সারা শরীর বিদ্যুতায়িত হয়ে যায়। তাকে স্থানীয় ক্লিনিকে নেয়ার পথে মারা যায় তিনি।

অন্যদিকে নিহত রফিকুল ইসলামের বাবা জহুরুল ইসলাম জানান, সকাল ৯ টার দিকে তিনি নিজ ঘরে টেলিভিশনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে বামুন্দীর একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি আকরাম হোসেন ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.