Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অমিতাভ বচ্চনের ‘ফেভারিট’ নায়িকা ওয়াহিদা রহমান!

অমিভাত

বিনোদন ডেস্ক:  “যখন থেকে সিনেমা দেখা শুরু করি, তখন থেকেই ওয়াহিদা রহমান আমার ফেভারিট!”  সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই শব্দ ক’টি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। হঠাৎ কেন ওয়াহিদা রহমানকে নিয়ে তাঁর এই স্মৃতিমেদুরতা?

সম্প্রতি একটি বই উদ্বোধন করতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানে গিয়েই অনেক দিন পরে তাঁর দেখা হয়ে গেল ওয়াহিদা রহমানের। আর, সঙ্গে সঙ্গেই পুরনো দিনের নানান কথা ফিরে এল বিগ বি-র মনে। সে রকমটাই অন্তত জানাচ্ছেন তিনি!

ওয়াহিদা রহমানের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাভাবিক ভাবেই তাই স্মৃতিমেদুর হয়ে উঠেছিলেন অমিতাভ। ‘কভি কভি’ ছবির সহ-অভিনেত্রীর সঙ্গে কথা যেন তাঁর আর শেষই হতে চাইছিল না। অমিতাভও চাইছিলেন, আর একটু কথা বলতে। কিন্তু, বাদ সাধল তাঁদের খ্যাতি আর তার বিড়ম্বনা। দুই তারাকে কাছাকাছি পেয়ে স্বাভাবিক ভাবেই তাঁদের সঙ্গে কথা বলার জন্য ভিড় করলেন অন্যরা। ফলে, যা হওয়ার, তাই হল! হঠাৎ করে শেষ হয়ে গেল ওয়াহিদা আর রহমানের আলাপচারিতা!

তবে, অল্প হলেও নিতান্ত মন্দ সময় কাটাননি তাঁরা। তাঁদের ছবিই বলে দিচ্ছে সে কথা!

বাংলাদেশেরপত্র.কম/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.