Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবারে নেই শুধু সুজানা

sujanaগেল রোজার ঈদে একাধিক নাটক ও টেলিছবিতে দেখা গেলেও এবার কোরবানির ঈদে থাকছেন না জনপ্রিয় মডেল অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। টিভি পর্দায় কোনো ব্যস্ততাও থাকছে না তার। এর কারণ জানতে চাইলে সুজানা বলেন, আসলে নানান জটিলতার কারণে এবার ঈদের জন্য কোনো কাজ করা হয়ে ওঠেনি। বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছিল।

কিন্তু চূড়ান্ত হয়নি। দেখা গেছে, গল্প ভালো পাইনি। আবার গল্প ঠিকমতো হলে কো-আর্টিস্ট পছন্দ হয়নি। অন্যদিকে সব ভালো লাগলে নির্মাতা পছন্দ হয়নি। আমি কাজের ক্ষেত্রে সব সময় চুজি। ভালো গল্প সহশিল্পী নির্মাতা এসব যদি পছন্দ না হয় তা হলে কাজ অভিনয় করি না। আর তা ছাড়া মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলাম বেশ কিছুদিনের জন্য। সে কারণেও বিরতি নিয়েছিলাম। সবমিলিয়ে এবার ঈদে দর্শকদের খুব মিস করবো। তবে ঈদের পর কিছু খণ্ড নাটকে অভিনয় করার কথা রয়েছে। সেগুলোর কথাও চূড়ান্ত হয়েছে। আশা করছি ভালো একটি কামব্যাক হবে।

এদিকে ঈদের নাটকে অভিনয় না করলেও টিভি পর্দায় ঠিকই সরব রয়েছেন সুজানা। বর্তমানে প্রচার চলতি চারটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এগুলো হলো ‘অপূর্বা’, ‘তিন কন্যা’, ‘নন স্টপ’ ও ‘গন্তব্য নিরুদ্দেশ’। মডেলিংয়ের সুবাদে বেশি জনপ্রিয়তা পেলেও বর্তমানে এ জায়গাটিতে কোনো কাজ করছেন না তিনি। চলতি বছর কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন সুজানা। কিছুদিন আগেও একাধিক কাজের প্রস্তাব পেয়েছেন।

তবে পণ্য পছন্দ না হওয়ায় বিনয়ের সঙ্গে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ মডেল-অভিনেত্রী। সুজানা বলেন, বিজ্ঞাপনের জন্যই আমি বেশি পরিচিত। কিন্তু মনের মতো কাজ না পেলে করবো না এমন সিদ্ধান্তে শুরু থেকেই অটল ছিলাম। আর সেটাই ধরে রেখেছি। একটা পরিপূর্ণ প্যাকেজ যদি ভালো না লাগে আমি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিই। এই তো কয়েক দিন আগে কয়েকটি বিজ্ঞাপনে মডেল হওয়ার অফার ছিল। কিন্তু ব্যাটে-বলে মেলেনি বলে তা ফিরিয়ে দিয়েছি।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Leave A Reply

Your email address will not be published.